​জেলা হেঁটে বাড়ি ফিরছিলেন, ট্রাকচাপায় দুই ভাই নিহত প্রতিনিধি নীলফামারী প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬,

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০২:৫৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০২:৫৭:২১ অপরাহ্ন
জেলা
হেঁটে বাড়ি ফিরছিলেন, ট্রাকচাপায় দুই ভাই নিহত
প্রতিনিধি
নীলফামারী
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬,
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ারমোড় গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। আহত কিশোর একই গ্রামের স্টালিন ইসলামের ছেলে মো. হোসেন (১০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com