পয়লা বৈশাখ লেখা: জাহান সৈয়দ মিনা, ওকভিল, অন্টারিও, কানাডা প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬,

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৩:০৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৩:০৫:২৮ অপরাহ্ন
দূর পরবাস
পয়লা বৈশাখ
লেখা:
জাহান সৈয়দ মিনা, ওকভিল, অন্টারিও, কানাডা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬,
বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রঙিন পোশাকে বৈশাখ উদ্‌যাপন। আনন্দ-উৎসবে মেতে উঠেছে শিশুরা। সিলেট, ১৪ এপ্রিল
প্রাণের উৎসব এল, হৃদয়ে রঙের আলপনা এঁকে,
আনন্দবন্যা রং ছড়াল ওই দিকে দিকে।
উঠেছে নতুন সূর্য নতুন আশার আলো জ্বেলে,
এসেছে আবার বৈশাখ আজ জরাজীর্ণ দূরে ঠেলে।
চুড়ি কাঁকনের কিঙ্কিণি, খোঁপায় জড়ানো ফুলমালা,
কাচভাঙা হাসিতে লুটিয়ে পড়া সুন্দরীবালা।
অঙ্গে জড়ানো সাদা–লাল শাড়িতে লাগে অপরূপ,
নয়ন ভরে দেখি আমি বঙ্গ–ললনার এই রূপ।
আলপনায় সাজানো রাজপথ আজ মনোমুগ্ধকর,
মঙ্গল শোভাযাত্রা পিচঢালা পথের ওপর।
ঢাক-ঢোলের শব্দে প্রাণে লাগে অপরূপ হর্ষ,
নৃত্য-সংগীতের মাঝে ওরা বরণ করে নববর্ষ।
নানা রকম ভর্তা আর পান্তা–ইলিশের নিমন্ত্রণ,
মাটির হাঁড়িতে পাতানো দই আর চিড়ে-মুড়ির আয়োজন।
এ যেন বাঙালির হৃদয় নিঙড়ানো ভালোবাসার ছবি,
ভালোবাসি আমি বৈশাখ, ভালোবাসি আমি এর সবই।
হালখাতার পাতায় লেখা হবে হিসাব নতুন করে,
শুভ হয় যেন প্রতিটি দিন এই নতুন বছরে।
বৈশাখী হাওয়া উড়িয়ে নিয়ে যাক আজ সব মলিনতা,
নতুনের ছোঁয়ায় সেজে উঠুক জীবন খাতার প্রতিটি পাতা।
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com