শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে (ভাই ভাই নিউ মার্কেট, তৃতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি নতুন তিনজন সদস্যকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভাটি সঞ্চালনা করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইফতে খাইরুল ইসলাম রানা। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান।
এ সময় সাংবাদিক কনক দেব, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ লিটন,শফিউল আলম ডিউ,মিনহাজ আলী,রফিকুল ইসলাম মাস্টার,সাবিত হোসেন,রায়হান আলী,আব্দুর রহমান নাহিদ,তাসনিম আলম তিতু,মোস্তাকিম রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।