​ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:১৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:১৮:২১ অপরাহ্ন



চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইউপি সদস্যের বাড়িতে মিলেছে ১ হাজার লিটার ডিজেল। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের শাহিনুর ইসলামকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানকালে শাহিনুর ইসলামের বাড়িতে পাঁচ ব্যারেল (প্রায় ১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। তিনি সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১ লাখ টাকা দামের ডিজেল। অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং হামলার উদ্দেশ্যে এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জব্দকৃত ডিজেল পরে সরকারনির্ধারিত দামে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকারসংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com