দিনাজপুরে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি ক্যাম্প

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:০৩:১৭ অপরাহ্ন

দিনাজপুরে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি ক্যাম্প

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে নতুন একটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচোষা গ্রামে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার (উত্তর-পশ্চিম) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। বিজিবি সূত্র জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৯৯ কিলোমিটার দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের আওতাধীন। সেখানে আগে থেকেই ২০টি বিওপি ক্যাম্প আছে। নতুন করে যুক্ত হলো ‘মৌচোষা’ বিওপি ক্যাম্প। মৌচোষা ক্যাম্প থেকে উত্তরে চার কিলোমিটার দূরে কিশোরীগঞ্জ বিওপি এবং দক্ষিণে দুই কিলোমিটার দূরে রামচন্দ্রপুর বিওপি ক্যাম্প রয়েছে। এই দুই বিওপির মধ্যবর্তী এলাকার কার্যক্রম পরিচালনার জন্য, শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় ‘মৌচোষা বিওপি’ স্থাপন করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা সর্বক্ষণ সব প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করছেন। ক্যাম্পটির কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ দমন আরও বেগবান হবে এবং সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে। সম্প্রতি সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধ এবং জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে সংকল্পবদ্ধ এবং স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করে যাবে।
এ সময় অন্যদের মধ্যে বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com