​সময়ের কপালে তিনি লিখে দিলেন, ‘উই হ্যাভ এ প্ল্যান

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:২৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:২৫:৫৫ অপরাহ্ন



টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে নাম থাকায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম তাকে ধন্যবাদ জানিয়ে একটি কবিতা পড়েন। সেখানে উল্লেখ করেন, সময়ের কপালে তিনি লিখে দিলেন, ‘উই হ্যাভ এ প্ল্যান’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশে আমি একটি ছোট্ট কবিতা পড়তে চাই। আমার কবিতাটি কাইন্ডলি শুনবেন আপনারা।

‘তিনি আসার আগে দেশটা যেন ভাজ করা মানচিত্র ছিল। নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল। কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনও হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ। বললেন, উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি করা নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন। দরজাগুলো নিজেই খুলে গেছে এখন দূর থেকে দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রঙ দেখা যায়। বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ববাণী শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ববাণী অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা আশা জাগিয়ে তোলা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com