সীমান্তে বিজিবি'র অভিযানে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ESKUF উদ্ধার, গ্রেফতার ২ নারী"

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন
""" নওগাঁ জেলা স্টাফ রিপোর্টার মোঃ আকতার হোসেন। নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক ৯৮ বোতল ESKUF সিরাপসহ ২ জন নারী মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট সীমান্তে ১৬ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৯ টার সময় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রীঃ বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ৩ কিমি বাংলাদেশ অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ESKUF সিরাপ, ২টি মোবাইল ফোনসহ ২ জন নারী মাদক কারবারী মোছাঃ পল্লবী (২২), স্বামী-মোঃ টিপু সুলতান, গ্রাম-আটাপাড়া পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি ও মোছাঃ সোনিয়া আক্তার (২৮), স্বামী-মোঃ বাপ্পি, গ্রাম-ইসলামনগর, পোষ্ট+থানা-জয়পুরহাট সদর, উভয়ের জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com