​সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন



সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়েছে।

পুনঃতফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

এছাড়া, ৩ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এবারের নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টিসহ মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com