"১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটর সাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার""

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১২:২৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১২:২৮:১৩ অপরাহ্ন


নওগাঁর পোরসা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা, নওগাঁ এর নেতৃত্বে ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত্রি ৮ টায় পোরশা থানার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহার গামী মহাসড়কের 

 বালিয়াচান্দা নামক স্থানে মহা সড়কের ব্রীজের উপর সঙ্গীয়  অফিসার ও ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কালে একজন মোটর সাইকেল আরোহীকে চেক পোস্টে থামানো হয়। উক্ত মোটরসাইকেল আরোহী মোঃ শামীম চৌধুরী (২০), পিতা-মৃত দুলাল চৌধুরী, 

পালিত পিতা-মোঃ আব্দুল মোমিন, মাতা- মোছাঃ সাবিনা বেগম, সাং- চন্দুরা বাবুপুর, থানা- সাপাহার, জেলা-নওগাঁ তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর
সাদা দুটি । পলিথিনে মোড়ানো সর্বমোট ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ)  টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল, যাহার অনুমান মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 

ধৃত  মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com