​হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:৪১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:৪১:৪৬ অপরাহ্ন


ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধ’ থাকবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরআগে নিরাপদে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ চালু করা হয়েছিল, তাও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং মাশুল প্রদানের মাধ্যমে জাহাজগুলোকে প্রণালিটি অতিক্রম করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।


আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই অবরোধ লঙ্ঘনকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরান যুক্তরাষ্ট্রের এই অবরোধকে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com