"নওগাঁ সদর উপজেলার সুলতানপুরে জেলা পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার""

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৫৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৫৪:০৮ অপরাহ্ন



নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

নওগাঁ থানার পৌরসভার ৮ নং ওয়ার্ড এর সুলতানপুর জেলে পাড়ায় গত কয়েক দিনের মারামারি  প্রতিরোধ ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এবং নওগাঁ সদর থানা পুলিশ ১৯ এপ্রিল রাতে এবং আজকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ১। মোঃ সোহাগ হোসেন (৩০) পিতা-মৃত আদম আলী বাবু ২। মোঃ শাহীন আলম (২৭) পিতা-মোঃ জুয়েল হোসেন ৩।

মোঃ ওসমান গনি রনি (২৭) পিতা- মোঃ মোখলেছুর রহমান, সর্ব সাং-সুলতানপুর জেলে পাড়া, সর্ব থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁদের গ্রেফতার করা হয়। 

সন্ত্রাসীদের হেফাজত থেকে সহিংসতার কাজে ব্যবহৃত রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোড়া, লোহার পাইপ ও রড সহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা গত কয়েকদিনে এসব  দেশীয় অস্ত্র দিয়ে সুলতানপুরের বিভিন্ন মানুষকে গত কয়েক দিনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল।

অন্যান্যদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।  এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলার যে কোন স্থানে যেকোনো সন্ত্রাসী ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com