সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও হেফজ বিভাগের উদ্বোধন

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:১৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:১৫:৪২ পূর্বাহ্ন


গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া এলাকায় অবস্থিত ইয়াদ আলী মন্ডল নূরাণী ও হাফেজিয়া মাদরাসায় এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সরিষাবাড়ী নূরানী বৃত্তি কল্যাণ সংস্থার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান”। একইসঙ্গে মাদরাসার হেফজ বিভাগের সবক উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি ইউসুফ আল হোসাইনী, মোহতামিম, অত্র মাদরাসা। জনাব আসাদুজ্জামান, সভাপতি, মহিষাবাদুরিয়া বড় মসজিদ, জনাব মেহেদী হাসান চাঁন, চেয়ারম্যান, রূপান্তর যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম, ইদ্রিস আলী চাঁন, হামিদ মিয়া, জনাব আনিসুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদ, শাহিদুর রহমান (শহিদ), আলহাজ আঃ হালিম, শাহিনুল্লাহ ইসলাম, রোকন উদ্দিন এবং আজহার আলী রাজা।


অতিথিদের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রাশেদুল ইসলাম রাসেল, সদস্য, মাদরাসা পরিচালনা পরিষদ

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com