​সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৪২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৪২:৫৩ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফেরানো হয়েছে তানজিম হাসান সাকিবকে। কেউ বাদ পড়েননি, সাকিব ছাড়া আর কাউকে ডাকাও হয়নি।

চোটের কারণে মাঠে কিছু দিন অনিয়মিত ছিলেন সাকিব। এই সিরিজ দিয়ে আবারও ফিরতে যাচ্ছেন ২২ গজে। যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেস আক্রমণে তার জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শরিফুল ইসলাম ও নাহিদ রানা দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাসকিন আহমেদ তো আছেনই, চোটের কারণে এখনও মাঠে না নামা মোস্তাফিজুর রহমানও রয়েছেন অপেক্ষায়।

এদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরার গুঞ্জন থাকলেও তার এবারো ফেরা হয়নি। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া ২৬ রানের জয়ে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ে বাংলাদেশ সমতা ফিরিয়েছে। চট্টগ্রামের ম্যাচটিই তাই সিরিজের নির্ধারণী ম্যাচ হয়ে উঠেছে।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com