"নওগাঁর পোরশায় মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৪"

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:০৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:০৭:৫১ অপরাহ্ন


নওগাঁর পোরশা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ টি মোটরসাইকেল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোন সহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একইরাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার মইনুল ইসলামের আমবাগানের মধ্য হতে ১৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, রেজিঃ বিহীন ১১০ সিসি ও ১২৫ সিসি ২ টি বাজাজ ডিসকভার মোটরসাইকেল সহ সোমনগর ধামাপুরের ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯) ও আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান (৩৬) ও তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আঃ রইচ (২৬) কে গ্রেফতার করা হয়।


গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারা বাংলাদেশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা এলাকায় তার নেতৃত্বে এস আই মিজানুর রহমান ও শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে মোট ২৯ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com