​পাকিস্তানের বিপক্ষে খেলবেন মেসি!

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:১৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:১৩:১৬ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অবিশ্বাস্য মনে হলেও দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান বনাম আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচের কথা। তা নিয়ে কথাবার্তাও নাকি অনেক দূরে এগিয়েছে। তবে কবে-কোথায় সেই ম্যাচ হবে, কারা খেলবেন সেসব কিছুই ঠিক হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যমের মতে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা অনলাইন বৈঠকে একাধিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে কোচিং উন্নয়ন, কাঠামোগত বিভিন্ন কর্মসূচি ছাড়াও রয়েছে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা।

আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের মিশনের পক্ষ থেকে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। জানা গেছে, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, যাতে পাকিস্তানি কোচেদের আর্জেন্টিনায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া যায়। এই মিটিংয়ে পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও অ্যাম্বাসেডর হাসান আফজল খান। আর্জেন্টিনার পক্ষ থেকে ছিলেন ফ্রান্সিসকো লেম্মি। আলোচনা যদিও প্রাথমিক স্তরে রয়েছে। তবে মনে করা হচ্ছে, ফুটবল বিশ্বকাপের পর কোনও একসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা

সেই ম্যাচে কি মেসিও খেলবেন? তা নিয়ে কোনও পক্ষই মুখ খুলেনি। তবে এই ধরনের প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া আলোচনা এখনও প্রাথমিক স্তরে। আদৌ কথাবার্তা কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আশা করা হয়েছে, সব ঠিকঠাক চললে সে দেশের ফুটবল অগ্রগতির পথ খুলে যাবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com