ধনবাড়ীর নিজবর্নিতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত.

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:৪৪:১৯ পূর্বাহ্ন
...

মোঃ জাকির খান ধনবাড়ী টাংগাইল 

 টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ২ নং ওয়ার্ডের নিজবর্ণি এলাকায় অসহায় বিধবা মেহেরুনের বাড়িতে আজ দুপুর আনুমানিক ১-২০ মিনিট সময় তার বসতঘরের পশ্চিম দক্ষিণ সাইটে ঘরের ব্যারা কেটে বঠি দিয়ে আলমারি ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা এবং প্রায় চার ভরি স্বর্ণালংকার চু*-রি করে নিয়ে যায় দুর্বৃত্তরা ।

এ ব্যাপারে "ধনবাড়ী সংবাদকে" ভুক্তভুগি মেহেরুন বলেন আমি একজন সাধারণ মানুষ প্রাইভেট ক্লিনিকে ( আলহেরা ) তে অল্প বেতনের চাকরি করি আমার বাপের জমানো ৫০ হাজার, মেয়ের মোবাইল কেনার ৩৫ হাজার সহ তিল তিল করে জমানো সর্বমোট দেড় লক্ষ টাকা এবং কষ্ট করে বানানো প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ।

আমি একেবারে সর্বশ্রান্ত হয়ে গেলাম বলে কান্না জনিত কন্ঠে এ প্রতিবেদককে জানান । এ ব্যাপারে তাৎক্ষণিক ধনবাড়ী থানায় সংবাদ দিলে ঘটনাস্থল ধনবাড়ী থানা পুলিশ পরিদর্শন করে ।

এ বিষয়ে "ধনবাড়ীসংবাদকে" ভুক্তভোগী মেহেরুন বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ ব্যাপারে আমি আইন ব্যবস্থা গ্রহণ করব ।
এ বিষয়ে "ধনবাড়ী সংবাদকে" ধনবাড়ী থানার ওসি  মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com