সেই শিক্ষার্থী তাহমিনা পেলো ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৫:৪৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৫:৪৬:৫৩ অপরাহ্ন



পিরোজপুরের জিয়ানগরে সেই শিক্ষার্থী তাহমিনা আক্তার কন্যা সাহসিকা সম্মাননা। পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা স্মারকের সাথে পেয়েছেন পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা।


তাহামিনা সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। সাহসি তাহমিনা আক্তার থানা পুলিশের সহায়তা নিয়ে নিজের বিয়ে ঠেকিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করায় পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে পেলেন কন্যা সাহসিকা সম্মাননা স্মারক। তার এই অদম্য ইচ্ছার কারণে তাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা।

তাহমিনা আক্তার জিয়ানগর উপজেলার ৪নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের ১নম্বর চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের কন্যা।

বুধবার পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ তার কার্যালয়ে তাকে এই সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, অদম্য সাহসি নারী শিক্ষার্থী তাহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে তা দেখে আমরা মুগ্ধ । ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে । তাহমিনাকে সম্মাননা দিয়ে আমরা আনন্দিত ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল নিজের বিয়ে ঠেকাতে জিয়ানগর থানায় আশ্রয় নেয় এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তার । পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পান তিনি। এ ঘটনায় আমার দেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com