​সংরক্ষিত নারী আসন

মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:৪১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:৪১:১১ অপরাহ্ন



ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এনসিপির মনোনয়ন প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্যে অসংগতি থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মনিরা শারমিন বলেছেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।

এর আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২(১)(চ) ধারা অনুযায়ী তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনানুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বজায় রাখতে না পারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র নিয়ে কমিশনে পৌঁছান বিকাল ৪টা ১৯ মিনিটে। বিধি অনুযায়ী সময় অতিক্রান্ত হওয়ার পর আবেদন গ্রহণ করার সুযোগ না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রেখেছে ইসি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com