আর নেই টাঙ্গাইলের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:৪৫:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:৪৫:৪০ অপরাহ্ন
মোঃ জাকির খান টাঙ্গাইল । দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বরেই তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপিও গ্রহণ করেন। অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি কিছুই খেতে পারছিলেন না, প্রায়ই বমি হচ্ছিল এবং তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছিল তাঁর। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com