কারা খেলবে ২০২৭ বিশ্বকাপ, র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কোথায়?

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১০:৪৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১০:৪৪:২৩ পূর্বাহ্ন

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রধান আয়োজক দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে আরও দুটি আফ্রিকান দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ে। আগামী বছরের ৫০ ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত কয়েক মাসে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। এই ফরম্যাটে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগাররা।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে। প্রোটিয়াদের আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বাংলাদেশের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের বর্তমান অবস্থান ১০ম। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

নির্ধারিত এই সময়ের আগে বাংলাদেশ আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ।

আসন্ন এই দুই সিরিজই হবে ঘরের মাঠে। তাই দুই দলের বিপক্ষেই সিরিজ জেতার সামর্থ্য রাখে টাইগাররা। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ম অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ, এমনকি সব ম্যাচ হারলেও এই অবস্থানে থাকার সম্ভাবনা থাকবে

গত মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সাফ জানিয়ে দিয়েছিলেন যে, ‘লক্ষ্য র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠা, শুধু আট নম্বরে থেকে সরাসরি কোয়ালিফাই করা নয়। আসল বিষয় হলো আমরা টেবিলের ওপরের দিকে যেতে চাই। কোয়ালিফিকেশনের সময় যদি আমরা সাত বা ছয়ে থাকতে পারি তবে ভালো, কিন্তু আমরা মূলত টেবিলের ওপরের দিকে যেতে চাই। তার মানে দল হিসেবে আরও ভালো ক্রিকেট খেলা।’

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও একই ব্যবধানে পরাজিত করে লিটন-মিরাজরা যেন ফিল সিমন্সের সেই কথাটার যথাযথ প্রমাণ দিয়েছেন। তবে দেড় মাস আগে সিমন্স যে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার সিরিজ জয়ের পর মিরাজও সুর মিলালেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে সরাসরি খেলাটা গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে ভালো ক্রিকেট খেলাও। এটা না করতে পারলে ওটাও (কোয়ালিফাই) পারব না।’

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের মার্চ পর্যন্ত যারা র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকবে, তারাই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন সরাসরি। সেরা নয়ে থাকতে মিরাজ এখন আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি আমার কাছে মনে হয় সেরা ৯ না, আমরা আরও অনেক ওপরে যেতে পারি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com