নওগার আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু""

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৯:২৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৯:২৯:১৩ অপরাহ্ন
"" নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁর আত্রাইয়ে কাল বৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল ২০২৬ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরের বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে প্রায় ২৫-৩০ টি বেদে পরিবার বসবাস করে আসছিল। ভোরের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com