""""
নওগাঁর কুসুম্বা মসজিদ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
২৭ এপ্রিল ২০২৬ সোমবার কুসুম্বা মসজিদের ১ টি বড় ও ১৪ টি ছোট দানবাক্স থেকে ৯ লক্ষ ৭৪ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বিদেশি ডলার, ১টি রুপার আংটি, ২টি সোনার নাকফুল।
উপজেলা নির্বাহী অফিসার ও কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।