রেলিগেশন রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ জানাল বিসিবি

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১২:৫০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১২:৫০:৩৬ অপরাহ্ন

২০২৫-২৬ মৌসুম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে। শেষ হওয়ার কথা ১১ জুন। এ মৌসুমে মোট ৬৯ ম্যাচ হবে। ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগেই জানানো হয়েছিল, এবার একক লিগ পর্বে খেলা হবে, কোনো সুপার লিগ পর্ব রাখা হয়নি। তবে লিগের নিয়ম অনুযায়ী প্রথম বিভাগে অবনমনের জন্য দল নির্ধারণে একটি রেলিগেশন লিগ হবে। যদিও শুরুতে রেলিগেশন না রাখার ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছিল বিসিবি। কিন্তু ডিপিএল প্রতিদ্বন্দ্বীহীন ও সমালোচনা হওয়ার আশঙ্কা থেকে সে সিদ্ধান্ত আর নেয়নি তারা। আজ বিসিবি জানিয়েছে, লিগ পর্বে হবে ৬৬টি ম্যাচ। রেলিগেশন লিগে থাকছে ৩টি ম্যাচ।

এবার প্রিমিয়ার লিগে প্রতিটি দলে খাবার সরবরাহের কথা আগেই জানানো হয়েছিল। প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না এবারের ডিপিএলে। ঢাকার ৬টি মাঠ ভাড়া নিয়ে এক দিনে ৬ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। জানা গেছে, বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে আয়োজন হতে পারে ডিপিএলের ম্যাচ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com