​প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০২:৪৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০২:৪৫:৩৮ অপরাহ্ন


আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

পুলিশ সূত্র জানায়, প্রিজনভ্যানে থাকা অবস্থায় হঠাৎ দুর্ঘটনা ঘটলে ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও রয়েছেন।

আদালত সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলক‘কে আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। সেই উদ্দেশ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রওনা দেয়ার কিছুক্ষণ পরই প্রিজনভ্যানটি দুর্ঘটনায় পড়ে।

 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com