নদী ভাঙ্গনের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি জেনেও নিরব পাউবো এস ও

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:১১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:১১:৩৫ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা বাজারের দক্ষিণ পার্শ্বে মরহুম আব্দুল মান্নান চেয়ারম্যান পাড়া সংলগ্ন নাউতারা নদীর বাম তীরে ভাঙ্গন রক্ষায় বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। জানা যায় উক্ত বাঁধ নির্মাণ কাজে নির্ধারীত সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত বাঁধ নির্মাণে পাউবো এসও এর উপস্থিতিতে উক্ত নদীর বালু বোমা মেশিন দিয়ে উত্তোলন করে বাঁধ নির্মাণ করেন যাহা সম্পূর্ণ সিডিউল বহিভূত। এবং বালু ও সিমেন্ট মিক্সিং করে ৭৫ কেজি ওজনে বস্তা ভড়াট করার কথা থাকলেও প্রতিটি বস্তা মাত্র বালু ও সিমেন্ট মিক্সিং ৫৫ কেজি দিয়ে ভড়াট করা বস্তা দিয়ে বাঁধের কাজ করার অভিযোগ উঠলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে দেয়। কয়েকদিন পরে সিডিউল অনুযায়ী কাজের নিশ্চয়তা দিলেও পূর্বের ন্যায় গাফিলতি করে বাঁধের কাজের সমাপ্তি করে। এ বিষয়ে পাউবো এস ও আব্দুল ওয়াদুদকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি কাজের গাফিলতির কথা স্বীকার করেন। এবং তার নিকট থেকে বিস্তারিত জানতে চাইলে তিনি এড়িয়ে যান। এ বিষয়ে এসও কে প্রশ্ন করা হলে তিনি সঠিক উত্তর দিতে ব্যার্থ হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com