মোঃ জাকির খান টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পুরাতন বাজার প্রবেশ মুখে দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে । এ ব্যাপারে স্থানীয়রা জানান বাংলা ৭১ টেলিভিশন কে বারংবার স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলেও এর কোন প্রতিকার হচ্ছে না ।
এই রাস্তা দিয়ে মুশুদ্দির লোকজন যাতায়াত করে, দুটি বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক ও পাইস্কা পুরাতন বাজারে লোকজন যাতায়াত করার চরম ভোগান্তির শিকার হচ্ছে ।
পথচারী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন বিদ্যালয়ে যাওয়ার সময় অনেক সময় পিছলে পড়ে ইউনিফর্ম ও বই ভিজে যায় প্রশাসনের কাছে দাবি আমাদের এই রাস্তাটি তাড়াতাড়ি সংস্কার করে ও পয়নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে আমরা উপকৃত হব