স্কুলছাত্রী গণধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:৩৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:৩৩:১৯ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম( নীলফামারী প্রতিনিধি) নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে সংঘটিত গণধর্ষণ মামলার এক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। ডিমলা থানা সূত্রে জানা যায়, তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী এক ছাত্রী দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ঘটনার দিন বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে একই এলাকার কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) ভিকটিমকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে আটক রাখে এবং পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। গত ৬ এপ্রিল ভিকটিমের নানি বাদী হয়ে ডিমলা থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ধর্ষকদ্বয়কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। ঘটনার পর থেকে ধর্ষকদ্বয় গত আত্মগোপনে চলে যায়। সোমবার ডিমলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামি মুন্না ইসলাম মান্নানকে ঢাকার উত্তরায় র‍্যাব-১ এর সহায়তায় গ্রেপ্তার করা হয়। ডিমলা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মুন্নাকে গত বুধবার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com