যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার:----- যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ফলে ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে শক্তিশালী হবে। শনিবার (২ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে নিজ হাতে কোদাল নিয়ে সিরাজ খাল খননকাজের উদ্বোধন করেন অমিত। এ ছাড়া খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। তিন কিলোমিটার দীর্ঘ এ খালটি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক দিয়ে পুনঃখনন করা হবে। পুরো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের ‘অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বললেন, বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি। সে প্রতিশ্রুতি রক্ষায় সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এর ধারাবাহিকতায় আজ সিরাজ খালের খননকাজ শুরু হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিচুর রহমান মুকুল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-রাজনৈতিক নেতা প্রমুখ। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com