"
নওগাঁর মহাদেবপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের অভিযানে নওগাঁ সদর থানা, মহাদেবপুর থানা, মান্দা থানা ও নিয়ামতপুর থানায় বিভিন্ন সময়ে রুজু কৃত ১১ টি মামলার আসামি কুখ্যাত ডাকাত মোঃ শরিফুল ইসলাম পচাঁ (৩৪), পিতা- মৃত আজির উদ্দীন, সাং-চকজামদই, থানা- মান্দা, জেলা -নওগাঁকে আজ নওগাঁ সদর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, চুরি, খুন ও গণ ধর্ষণের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামিকে আগামিকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।