নওগাঁর মান্দায় ২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার"

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৫৩:০৮ পূর্বাহ্ন
" নওগাঁর মান্দা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১ জন পলাতক আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এস আই (নিরস্ত্র) জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০২ মে ২০২৬ শনিবার রাত প্রায় সাড়ে ৯ টায় উপজেলার ১নং ভারশো ইউনিয়নের কবুলপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহ ভাজন ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রী জিতেন্দ্রনাথ ঋষি ওরফে জিতেন (৫০) এবং শ্রী নিরঞ্জন ঋষি (২২)। তারা উভয়েই মান্দা উপজেলার শ্রীরামপুর (ঋষিপাড়া) এলাকার বাসিন্দা। তাদের হেফাজত থেকে একটি কালো রঙের হাতব্যাগের মধ্যে নীল পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এছাড়া তাদের নিকট একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি Yamaha FZS ভার্সন-৩ মোটর সাইকেল এবং একটি কালো রং এর হাতব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামি গৌড় চন্দ্র (৫১) সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে মান্দা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com