​দেশে ক্যানসার হাসপাতাল নির্মাণে জাপানকে আহ্বান ডা. শফিকুর রহমানের

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৯:২৮ অপরাহ্ন

ক্যানসার চিকিৎসায় অধিকাংশ রোগীকে অনেক কষ্ট শিকার করে বিদেশ যেতে হয়। আর যাদের বিদেশ যাওয়ার সামর্থ্য নেই, ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে। ফলে বাংলাদেশে ক্যানসার হাসপাতাল নির্মাণে জাপানের সহায়তার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশে বিপুল সংখ্যক ক্যানসারের রোগী আছে, বাংলাদেশে তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারিনি। আমাদের যে দু-একটি ডেডিকেটেড ক্যানসার হাসপাতাল রয়েছে, সেগুলো যথেষ্ট স্কিল্ড না হওয়ায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, অধিকাংশ রোগীকে অনেক কষ্ট শিকার করে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। আর যাদের বিদেশ যাওয়ার সামর্থ্য নেই, ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে। ফলে জাপানকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন আমাদের দেশে একটি ক্যানসার ইন্সটিটিউট ও হাসপাতাল গড়ে তোলে।

বর্তমান সংসদের প্রশংসা করেছে জাপান উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমান সংসদ বিগত সংসদের থেকে ব্যতিক্রম বলে তাদের কাছে মনে হচ্ছে। বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে তেমনই তাদের সহযোগিতাও করছে। এভাবে যদি সবাই দেশকে ভালোবাসে তাহলে জাপানও বাংলাদেশের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।

জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, থাইল্যান্ডে এখন জুলাই যোদ্ধাদের ৬৪ জন অবস্থান করছেন, আগে অনেক বেশি ছিলেন। তাদের মধ্যে কেউ এক বছর, কেউ দশ মাস, কেউ এগারো মাস সময়ব্যাপী সেখানে অবস্থান করছেন। আমাদের নৈতিক দায়বদ্ধতা, নাগরিক দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকার ও মানবিকতার জায়গা থেকে তাদের দেখতে গিয়েছিলাম।

এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com