​অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে থামিয়ে তাসকিনের ব্রেকথ্রু

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১২:০৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১২:০৬:১৮ অপরাহ্ন

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলা হিসেবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রান বড় পুঁজিই মনে হতে পারে। তবে ঘাসের পিচে যে বড় রান উঠবে সেই ধারণা আগে থেকেই ছিল। সফরকারী পাকিস্তানও সেই ‍সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে ব্যাটিংয়ের শুরু থেকেই। এখন পর্যন্ত ক্রিজে আসা তিন ব্যাটারই রান পেয়েছেন। এর মধ্যে অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস তুলে নিয়েছেন স্মরণীয় সেঞ্চুরি। যাতে ভর করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২১০ রান।

সেঞ্চুরি পূর্ণ করার একটু পরেই আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দিলেন পেসার তাসকিন আহমেদ। এর আগে ২১ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৪টি চারের বাউন্ডারিতে।

ঢাকা টেস্টে প্রথম দিন দাপুটে শুরুর পর দ্বিতীয় দিন অবশ্য ভালো কাটেনি বাংলাদেশের। আর এর পেছনে মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের দায় দেখছে দল। যদিও পরবর্তীতে এই দুই জায়গায় দুর্বলতা বা ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টায় আছে টাইগাররা।

বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com