"
নওগাঁর পত্নীতলা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
১০ মে ২০২৬ সন্ধ্যায় পত্নীতলা থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে পত্নীতলা থানার ১১ নং শিহাড়া ইউপির কলাপাকা গ্রামের জনৈক মামুন মাস্টারের আম বাগানের পাশে পাকা রাস্তার উপর মোঃ রেজুয়ান হোসেন (২১), পিতা- মোঃ আনারুল ইসলাম, সাং- পাইকবান্দা, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করলে তার হেফাজত হতে ১০০ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রেজুয়ান হোসেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।