নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার ২"

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:৫৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:৫৩:৪০ অপরাহ্ন
" নওগাঁর নিয়ামতপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। ১১ মে ২৬ সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৫ নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর থেকে ধানসূরা গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ২ জন মোটরসাইকেল আরোহীকে ২ প্যাকেটে ১০০ গ্রাম করিয়া মোট (২×১০০) = ২০০(দুইশত) গ্রাম হিরোইন সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা- মোঃ মেছের আলী, সাং- বালুয়াচরি, ও মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬), পিতা- মোঃ গোলাম আজম, সাং- আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা, উভয় থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ামতপুর থানা এলাকায় বহন করার কথা স্বীকার করে। উক্ত চেকপোস্ট হতে জব্দকৃত হিরোইন সহ মোটরসাইকেল এবং আসামী ২ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com