​বিশ্বকাপে আর্জেন্টিনার মেসি থাকলেও নেই ‘ব্রাজিলিয়ান মেসি’

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৪:৫০:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৪:৫০:২০ অপরাহ্ন

বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৩০ দিন। তার আগে সোমবার (১১ মে) একই দিনে ক্রীড়ার এই মহাযজ্ঞের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের সেরা তারকা লিওনেল মেসি। এবারও স্কালোনির বড় ভরসার নাম এলএম টেন। কাতার বিশ্বকাপের মহানায়ককে ঘিরেই শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপের উন্মাদনার মাঝেই দুঃসংবাদ এল ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চেলসির তরুণ বিস্ময় বালক এস্তেভাও, যাকে অনেকে ‘ব্রাজিলিয়ান মেসি’ ডাকেন। সোমবার কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন, সেখানে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের নাম নেই।

দুদিন আগে ব্রাজিলের ও গ্লোবো মিডিয়া এস্তেভাও প্রাথমিক স্কোয়াডে আছেন বলে খবর দিলেও, ইএসপিএন ব্রাজিল নিশ্চিত করেছে যে তালিকায় তার নাম নেই।


ইএসপিএন-এর সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদা জানিয়েছেন, গত ১৮ এপ্রিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশিতে পাওয়া চোটই তার স্বপ্ন ভঙের কারণ। মেডিকেল স্টাফদের মতে, বিশ্বকাপের আগে তিনি ১০০ শতাংশ ফিট হতে পারবেন না।

খেলোয়াড় নিজেও জানতেন যে তার অংশগ্রহণের সম্ভাবনা কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য তার সাবেক ক্লাব পালমেইরাসে পৌঁছানোর পর এস্তেভাওকে বেশ হতাশ দেখাচ্ছিল।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com