"
নওগাঁর মান্দা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ০১ টি এপাচি মোটরসাইকেল সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৪ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মান্দা থানার পিরপালি এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক কারবারী ১/ মোঃ হারুনুর রশিদ হারুন (৪৫), পিতা- মৃত আজীবর, সাং- নবগ্রাম, ২/ মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা- মোঃ আব্দুল বারী, সাং- উত্তর পারইল, ৩/ মোঃ জহুরুল ইসলাম (২৭) পিতা- মোঃ আব্দুল আজিজ, উত্তর পারইল সর্ব থানা- মান্দা, জেলা- নওগাঁদের গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ীদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২ টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং মাদক ব্যবসায় যোগাযোগের জন্য ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল সহ ধৃত করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।