​মুফতি আমির হামজার বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:০৩:১৪ অপরাহ্ন



কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।


মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, আমির হামজার আজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি আদালতে আসেননি। তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। আজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই মামলায় আমির হামজার বিচার শুরু হবে।

মামলা সূত্রে জানা যায়, ২৭ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। এতে ক্ষুব্ধ হয়ে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রোববার আদালত হাজির হওয়ার কথা ছিল আমির হামজার। কিন্তু তিনি আজ আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রদান করেন

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com