বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে হামলা”

লক্ষ্মীপুরে নারীর শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি মতিন গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:৪২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:৪২:২৯ অপরাহ্ন



লক্ষ্মীপুর প্রতিনিধি:


লক্ষ্মীপুর সদর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাঞ্ছনগর এলাকায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর শ্লীলতাহানি ও একাধিক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঞ্ছনগর এলাকার নাসির উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আদালতে চলমান বিরোধপূর্ণ একটি সম্পত্তি দখলের চেষ্টা চালায় অভিযুক্তরা। এ সময় আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আলাউদ্দিন ভূঁইয়া ফারুক, তার স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আলাউদ্দিন ভূঁইয়া ফারুক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আব্দুল মতিন, মোহাম্মদ ইউসুফ, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com