ব্রাজিলের দল ঘোষণা কখন, দেখা যাবে কোথায়?

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৯:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৯:৪৩ অপরাহ্ন
দোরগোড়ায় ফিফা বিশ্বকাপ। ক্রীড়ার এই মহাযজ্ঞ শুরুর আগে আলোচনায় থাকে প্রতিযোগী দলগুলো কেমন স্কোয়াড সাজায়, তা নিয়ে। সেই আগ্রহ আরও বেড়ে যায় ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলকে ঘিরে।

ইতোমধ্যে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও গুঞ্জন উঠেছে ২২ জন চূড়ান্ত করে ফেলেছে তারা। আর আজ ব্রাজিল জানিয়ে দেবে, তাদের ২৬ জনের তালিকায় কে কে থাকছেন।

ব্রাজিলের স্কোয়াডের মূল আকর্ষণ নেইমার। প্রাথমিক দলে আছেন তিনি। ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত মূল স্কোয়াডে টিকতে পারেন কি না তা জানার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। আজ সেই অপেক্ষার অবসান ঘটাবেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনিরোতে মিউজিয়াম অব টুমোরোতে স্কোয়াড ঘোষণা করবেন ইতালিয়ান কোচ।

ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৫টায় ২৬ জনের তালিকা প্রকাশ করা হবে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭০০ সাংবাদিকের উপস্থিতিতে আনচেলত্তি জানিয়ে দেবেন, কারা যাচ্ছে আসন্ন বিশ্বকাপ মিশনে।

এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ২৬ জনের স্কোয়াড।

আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com