ডিমলায় টেপাখড়িবাড়ী ইউপিতে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৩৯:২৮ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী) প্রতিনিধি ঃ ১৮মে (সোমবার) সকাল হতে পরিষদ চত্বরে ২৬৩৯ জন পরিবারকে চাল বিতরণ করেন। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন সংবাদকর্মীকে বলেন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায় ও অন্যান্য দুর্যোগাক্রান্ত ক্ষতিগ্রস্ত অতি-দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৬৩৯টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ট্যাক অফিসার শাহিনুর ইসলাম ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে উপকারভোগীদের হাতে চাল তুলে দেওয়া হয়। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com