গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে স্থাপিত হচ্ছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:৩২:৪৯ অপরাহ্ন
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সদর উপজেলার গড়েয়া সোটাপীর এলাকার পাশে অবস্থিত সালন্দর ইক্ষু খামারে। এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ। সোমবার ( ১৮ মে) গড়েয়া ফাজিল মাদ্রাসা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আব্দুল হামিদ বলেন, “ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।” তিনি আরও বলেন, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে এবং এ অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, মেডিকেল কলেজটি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com