​জুনের প্রথম সপ্তাহে আমেরিকা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:২৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:২৭:৪১ অপরাহ্ন

দুই দিনব্যাপী ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসের প্রথম সপ্তাহে আমেরিকা যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সফরে সঙ্গী হচ্ছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৮ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপিসহ মোট ৫ জন সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

মন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে অন্যরা হলেন, পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি অপারেশন খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

জানা গেছে, এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও জোরদার করা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (ইউএনসিওপিএস ২০২৬) ২০২৬ সালের ৭ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

এতে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ সম্মেলনের উদ্দেশ্য হলো জাতীয় ও জাতিসংঘ পুলিশিংয়ের একীভূতকারী শক্তি এবং সক্ষমকারী ভূমিকার মাধ্যমে সবার জন্য আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com