পরিচ্ছন্ন ও আধুনিক ধনবাড়ী গড়ার প্রত্যয়ে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক কাউন্সিলর আয়েন উদ্দিন

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪০:৩১ অপরাহ্ন
মোঃ জাকির খান টাঙ্গাইল। আসন্ন ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন ৭ নং ওয়ার্ডের (ছত্রপুর-আমনগ্রাম) সাবেক সফল কাউন্সিলর ও প্রবীণ রাজনীতিক মো. আয়েন উদ্দিন। সত্য, ন্যায় ও উন্নয়নের প্রত্যয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক ধনবাড়ী গড়ার লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের কাছে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন তিনি। ১৯৫৮ সালে ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. আয়েন উদ্দিন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালেই তার রাজনীতির হাতেখড়ি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগদান করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন অবিভক্ত মধুপুর-ধনবাড়ী ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তার দীর্ঘ জীবনের পুরোটা সময়ই ব্যয় করেছেন ধনবাড়ী পৌরসভা ও উপজেলার মানুষের কল্যাণে। রাজনীতি ও সমাজসেবা ছাড়া তার অন্য কোনো পেশা নেই। জনপ্রতিনিধি হিসেবে তিনি যখন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে ছিলেন, তখন নিজের আয়ের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সাধারণ মানুষের সেবায়। বিরোধী দলীয় রাজনীতি করলেও বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা, মোকদ্দমা বা চাঁদাবাজির বিন্দুমাত্র অভিযোগ নেই, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ধনবাড়ীর সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকিরের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর হিসেবে ধনবাড়ীকে সুন্দরভাবে সাজাতে এবং দলকে সুসংগঠিত করতে তার অবদান অনস্বীকার্য। ধনবাড়ী উপজেলা ও পৌরসভা প্রতিষ্ঠার লগ্ন থেকেই তিনি প্রতিটি উন্নয়নমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাজনীতির মাঠের পাশাপাশি খেলার মাঠেও সমান জনপ্রিয় ছিলেন আয়েন উদ্দিন। একসময় তিনি ছিলেন তুখোড় ফুটবল খেলোয়াড়। মাঠে স্ট্রাইকার হিসেবে তার ব্যাপক সুখ্যাতি ছিল। স্থানীয় ছত্রপুর-চরভাতকুড়া গ্রামের স্বনামধন্য ‘মিতালী ক্লাব’-এর হয়ে খেলে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবং ব্যাপক সুনাম কুড়িয়েছেন। অত্যন্ত বিনয়ী, নম্র ও সদালাপী এই মানুষটি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনের এই শেষ বেলায় এসেও তিনি নিজেকে সমাজ উন্নয়নের কাজে বিলিয়ে দিতে চান। পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এই প্রবীণ নেতা ধনবাড়ী পৌরসভার মাটি ও মানুষের সেবক হিসেবে জনতার মেয়র প্রার্থী হয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের ভালোবাসা ও মূল্যবান সমর্থন নিয়ে তিনি আধুনিক ধনবাড়ী গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com