লক্ষ্মীপুরে হত্যার উদ্দেশ্যে সঙ্ঘবদ্ধ হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত।

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১১:০৪:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১১:০৪:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে চিকিৎযসা নিতে এসে হামলার শিকার হয়েছেন স্বামী-স্ত্রী। সাবেক স্ত্রীর হামলায় রামগতি থানার পশ্চিম চর সিতা গ্রামের দিদার হোসেন ও তার স্ত্রী লাভলী আক্তার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীরা হলেন, কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের হোসেনের মেয়ে নাজমা আক্তার ও তার বর্তমান স্বামী মোঃ ফারুক, ভাই রিপনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন। নাজমা আক্তার তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন দিদার হোসেনকে। পরবর্তীতে দিদার হোসেনের ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এতে প্রতিকার চেয়ে মোঃ দিদার হোসেন রামগতি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ,পরবর্তীতে নাজমা আক্তার লক্ষ্মীপুর আদালতে দিদারকে আসামী করে নারী শিশু নির্যাতন ও যৌতুকের একটি মামলা দায়ের করেন। এরপর স্থানীয়ভাবে তা মিমাংসাও করা হয়। এরপর নাজমা আক্তার আবার বিয়ে করেন মো: ফারুককে। আর ফারুককে বিয়ে করার পর , বিভিন্ন সময় ফারুক ও নাজমা মামলা নতুন ভাবে মামলার যুক্ত করার ভয় দেখিয়ে ,৫ লক্ষ টাকা দাবি করেন দিদারের কাছে, দাবি কি তো টাকার জন্য, বিভিন্ন সময় চাপ দিতে থাকেন । না দিলে তাকে প্রাণে হত্যারও হুমকিও দেওয়া হয়। তারই প্রেক্ষিতে গত ১৭ ই মে ২০২৬ দিদার ও তার স্ত্রী লাভলী আক্তার চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদরে আসলে ,আগে থেকে উৎপেতে থাকা নাজমা আক্তার ও তার বর্তমান স্বামী মোঃ ফারুক, ভাই রিপনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের উপর হামলা চালায়। এতে দিদার ও তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ফারুক ও নাজমার হুমকিতে চরম নিরাপত্তা হীনতায় রয়েছে দিদার ও তার পরিবার । ভুক্তভোগী দিদার হোসেন বলেন, আমার সংসার থেকে নগদ অর্থ ,স্বর্ণালংকার, নিয়ে আমার সাবেক স্ত্রী আমাকে পথে বসিয়ে দিয়েছে। এব্যাপারে দিদার হোসেন এই প্রতিবেদকের কাছে জানান যে, তিনি এই হামলার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com