তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও হামের প্রাদুর্ভাব রোধে জরুরি পদক্ষেপের দাবিতে জনতার দলের সংবাদ সম্মেল।

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৪:০৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৪:০৬:১৫ অপরাহ্ন
* * বিশেষ প্রতিনিধি ঃ * মোঃ নুরুল ইসলাম খোকন। জনতার দল আজ বুধবার (২০ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে। সংবাদ সম্মেলনে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনায় জাতীয় মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং দেশজুড়ে হামের প্রাদুর্ভাব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে। সংবাদ সম্মেলনে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবঃ শামীম কামাল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনতার দল মনে করে, তিস্তা নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ, জীবিকা ও অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে লাখ লাখ একর জমি অনাবাদী হয়ে পড়ছে এবং সেচ সংকট তীব্র আকার ধারণ করেছে। দলটি জোর দিয়ে বলছে, 'তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে তৃতীয় পক্ষের উপস্থিতি অত্যন্ত জরুরি। ইন্ডাস ওয়াটার ট্রিটির উদাহরণ টেনে দলটি উল্লেখ করে যে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক তৃতীয় পক্ষ হিসেবে সফলভাবে মধ্যস্থতা করেছিল। তিস্তা চুক্তিতেও এ ধরনের নিরপেক্ষ তৃতীয় পক্ষের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জনতার দল প্রশ্ন তুলেছে তিস্তাকে বাদ দিয়ে পদ্মা ব্যারেজ কেন? উত্তরাঞ্চলের কৃষি ও জনজীবনের এত বড় সংকট থাকা সত্ত্বেও তিস্তা মহাপরিকল্পনাকে অগ্রাধিকার না দিয়ে পদ্মা ব্যারেজকে প্রাধান্য দেওয়া হয়েছে কেন? দলটি সরকারের কাছে অবিলম্বে জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। একইসাথে কৃষকরা বর্তমানে ধান, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদন করে লোকসানের মুখে পড়ছেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সরকারি ক্রয় কেন্দ্রের অপর্যাপ্ততা ও বাজার মনিটরিংয়ের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। জনতার দল কৃষকদের উৎপাদন খরচের সাথে লাভজনক মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাবে। এছাড়া, দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। টিকাদান কর্মসূচির দুর্বলতা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা ও সচেতনতার অভাবে শিশুরা ঝুঁকিতে রয়েছে। জনতার দল সরকারের কাছে জাতীয় পর্যায়ে জরুরি টিকাদান অভিযান, হাম আক্রান্ত এলাকায় চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাবে। *জনতার দলের চেয়ারম্যান বলেন, "তিস্তা আমাদের জাতীয় জীবনের প্রাণ। নিজস্ব অর্থায়নে ও তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর শিশুদের সুরক্ষা না দিতে পারলে ভবিষ্যৎ অন্ধকার। জনতার দল এই তিনটি জ্বলন্ত ইস্যুতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছে।”

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com