"
নওগাঁর নিয়ামতপুর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
আজ ২২ মে ২৬ সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার হাজি নগর ইউনিয়নের হাসরা হাড়িপাড়া এলাকার শিবপুর হইতে সরাইগাছি গামী পাকা রাস্তার উপর হইতে আসামি মোঃ মাসুদ রানা (৪০) পিতা মৃত ইসরাইল, সাং দক্ষিণ পাতাড়ী, থানা-সাপাহার, জেলা নওগাঁকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ২১ বোতল মাদকদ্রব্য ESKUF উদ্ধারপূর্বক জব্দ করা হয় | এ সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।