"
" নওগাঁর রানীনগর থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
গতকাল ২২ মে ২০২৬ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ এর ১ টি টীম রানীনগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোটর সাইকেল যোগে ২ জন মাদক বহন করে নিয়ে রানীনগর থেকে নওগাঁ শহরে যাচ্ছে। অভিযানিক টীম বেলা ৩ টায় রানীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের জনৈক রাজুর বাড়ির সামনে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অবস্থান করে । এমতাবস্থায় নাম্বার বিহীন ১ টি মোটরসাইকেলে ২ জন ব্যাক্তি এলে তাদের থামিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয় ও দেহ তল্লাশী করা হয়। দেহ তল্লাশী কালে চালক মোঃ সোহাগ বাবু (৪০) পিতা আব্দুল জলিল, গ্রাম পশ্চিম বালুভরা, থানা রানীনগর জেলা নওগাঁ এর হেফাজত হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও পিছনে বসে থাকা মোঃ শাকিল (২৮) পিতা আনারুল, সাং পশ্চিম বালুভরা, থানা রানীনগর জেলা নওগাঁ এর হেফাজত হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের ২ জনের বিরুদ্ধে রানীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।