নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান, উমেদার মহুরি ২ জন কর্মচারী সহ গ্রেফতার ৪, চুরি যাওয়া গুরুত্বপূর্ণ নথি উদ্ধার"

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১৩:২৯ অপরাহ্ন
" নওগাঁ থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁ জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের রায়ের জন্য অপেক্ষা মান গুরুত্বপূর্ণ নথি চুরি ও চাঁদা দাবি। জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান, চুরির ঘটনায় সম্পৃক্ত আদালতের উমেদার, মুহুরী, আদালতের ২ জন কর্মচারী সহ গ্রেফতার ৪, চুরি হয়ে যাওয়া মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার। ২১ মে ২৬ সন্ধ্যায় সম্মানিত জেলা ও দায়রা জজ নওগাঁ, মহোদয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কে সংবাদ দেন যে, যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত ২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষামান একটা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে। পুলিশ সুপার জানতে পারেন যে দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২ মামলাটার রায় ঘোষণা হবার কথা। কিন্তু তার আগেই মামলার নথি চুরি হয়ে গেছে। সেই সাথে পুলিশ সুপার আরও জানতে পারেন যে, একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের কর্মচারীর নিকট ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে নথি ফেরত দেওয়ার বিনিময়ে। পুলিশ সুপার বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে দ্রুত চোর সনাক্ত সহ গ্রেফতার করে মামলার নথি উদ্ধারের জন্য বিশেষ নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি চৌকস টিম ঘটনার চুল চেরা বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে মূল চোরকে সনাক্ত করে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করে। পরে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে এস এম আকাশ (২৬) পিতা আনোয়ার হোসেন, গ্রাম সিংবাচা, থানা ও জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে নথিটা উপস্থিত জনগনের সামনে বের করে দেন। আসামি আকাশের দেয়া তথ্যমতে নওগাঁ সদর থানা ও আদমদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত যুগ্ন জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন পলাশ, পিতা করিম সরদার, গ্রাম খয়রাবাদ থানা ও জেলা নওগাঁ। পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ ও কোর্টের মহুরি সবুজ, (৪০) পিতা- আমজাদ, গ্রাম তেবাড়িয়া, থানা রানীনগর জেলা নওগাঁ বর্তমান সাং বকুল তলা থানা ও জেলা নওগাঁদেরকে গ্রেফতার করা হয়। এস এম আকাশ ঘটনার সাথে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করে ৩ জনের নাম সহ কয়েকজন অজ্ঞাত নামা আসামির কথা উল্লেখ করেন। ঘটনার সাথে আর কারা জড়িত আছে, আর এর পিছনে কি উদ্দেশ্যে তা উদঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com