ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:০৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:০৫:০০ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং জেলার উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের স্বপ্নদ্রষ্টা ও হাজারো বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির কারিগর, ড. মুহাম্মদ শহিদুজ্জামান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ নাগরিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মা-মাটি ও মানুষের নেতা, উত্তর জনপদের স্বপ্নপুরুষ এবং দেশ গড়ার কারিগর, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে তিনি ঠাকুরগাঁও জেলার জন্য যেসব উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যেসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, তা জেলার মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বক্তারা আরও বলেন, এমন অসামান্য অবদানের জন্য এখনো জেলার পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক শুভেচ্ছা বা সম্মাননা জানানো সম্ভব হয়নি, যা আমাদের সীমাবদ্ধতা। তাই জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনার আয়োজন করা সময়ের দাবি। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই সকলের আন্তরিক সহযোগিতায় একটি বৃহৎ পরিসরে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ আয়োজন সফল করতে জেলার সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com