কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: রাঙ্গামাটির শীর্ষ মাদক সম্রাট হোসেন গ্রেফতার

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৭:১৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৭:১৪:১২ অপরাহ্ন
​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি শহরের বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত ‘মাদক সম্রাট’ মোঃ হোসেন (৪৮)-কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ২৭ মে (বুধবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম বনরুপা বাজার এলাকায় এই সফল অভিযান চালায়।​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোঃ হোসেন রাঙ্গামাটি পৌরসভার ০৬নং ওয়ার্ডের শিমুলতলী (রূপনগর) এলাকার বর্তমান বাসিন্দা এবং মৃত সাহাব মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা ১০২ রাঙ্গাপানি মৌজার টিভি সেন্টার রূপনগর এলাকায়।​কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় সে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে বনরুপা বাজারে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।​পুলিশ প্রশাসন আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com